Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ, সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষি উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে তিনজন কৃষকের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। একই সঙ্গে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় উপজেলা ব্র্যাক উল্লাপাড়া শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী কৃষকদের হাতে পাওয়ার টিলারের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক উল্লাপাড়া শাখার এলাকা ব্যবস্থাপক মঞ্জিল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, কৃষি খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি বলেন, কৃষকদের হাতে প্রযুক্তিনির্ভর সরঞ্জাম পৌঁছে দিলে উৎপাদন খরচ কমার পাশাপাশি সময় সাশ্রয় হবে। ব্র্যাকের এমন উদ্যোগ প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মো. জসিম উদ্দিন এবং সিরাজগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে তিনজন উপকারভোগী কৃষকের মধ্যে তিনটি পাওয়ার টিলার বিতরণ করা হয়। পরে কৃষিযন্ত্রের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে একটি সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং কৃষি উৎপাদনে প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের কৃষিকাজে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ, সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

আপডেট সময়: ০১:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬