পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে পদত্যাগের পরও আইন অনুযায়ী আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন।
দেশের প্রচলিত আইন অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ পূর্ণ করেছেন অথবা অন্তত ছয় মাস দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ যে বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন। মৃত্যুর আগ পর্যন্ত এই অবসরভাতা প্রাপ্য হবেন তিনি।
‘দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫’ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতির অবসরভাতার পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ-সুবিধার বিধান রয়েছে।
আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। এ ছাড়া দাপ্তরিক ব্যয় বাবদ সরকার নির্ধারিত পরিমাণ অর্থ পাবেন তিনি।
এ ছাড়া একজন মন্ত্রীর জন্য প্রযোজ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসাসেবা পাবেন সাবেক রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি একটি কূটনৈতিক পাসপোর্টের সুবিধাও পাবেন।
দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা রয়েছে সাবেক রাষ্ট্রপতির জন্য। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন তিনি।
এ ছাড়া আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত ওই টেলিফোনের বিল পরিশোধ থেকে অব্যাহতির সুবিধাও পাবেন সাবেক রাষ্ট্রপতি।
সদ্য খবর:
পদত্যাগের পরও যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন রাষ্ট্রপতি
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- ৬৩ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত












