Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় আসাব আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার ( ৩১ আগস্ট ) দুপুর ১টার দিকে উপজেলার তালগাছি – মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাব আলী উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দী গ্রামের মৃত যাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয় জুনু মাস্টার জানান, আসাব আলী ভ্যানযোগে মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভাদালিয়াকান্দী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

আপডেট সময়: ০৪:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬