Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ার ৬ দূর্গানগর ইউনিয়নে চেয়ারম্যান পদ পার্থী হিসাবে আলোচনায় মোঃ ইউসুফ আলী সরকার

নির্বাচন এলেই অনেক নতুন মুখ দেখা যায়। তবে এমন কিছু মানুষও আছেন, যারা নির্বাচন আসার আগেই বছরের পর বছর বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে এমনই আলোচিত একটি নাম মোঃ ইউসুফ আলী সরকার তিনি বিএনপির রাজনীতির সাথে জরিত উল্লাপাড়া উপজেলা তাঁতী দলের সভাপতি এবং সদস্য সিরাজগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স । সমাজসেবা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও খেলাধুলায় সম্পৃক্ততার কারণে পরিচিত এই ব্যক্তি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

উপজেলার ৬ নং দূর্গানগর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ ইউসুফ আলী সরকার দীর্ঘদিন ধরে নিজস্ব উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় চা স্টল, হাট, বাজার ও সামাজিক আড্ডায় তাকে নিয়ে আলোচনা বেড়েছে এবং ভোটারদে মাঝে তাকে ঘীরে উৎসাহ দেখা দিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তা চলাচলের উপযোগী করতে মাটি ভরাট, বিভিন্ন মসজিদে আর্থিক সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছেন তিনি।

শুধু তাই নয়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে উৎসাহিত করতে বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণ তার বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থকে দুরে রাখবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সম্ভব।

এলাকার একাধিক বাসিন্দার দাবি, নির্বাচনের সময় নয়, বছরের বিভিন্ন সময়ই তাকে মানুষের পাশে দেখা যায়। কারও চিকিৎসা, কারও শিক্ষা কিংবা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনে সহযোগিতা করার চেষ্টা করেন তিনি। এ কারণেই সাধারণ মানুষের একটি অংশ তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ ইউসুফ আলী বলেন, জনগণের সেবা করার ইচ্ছা থেকেই আমি নির্বাচন করতে চাই। ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমি অগ্রাধিকার দেব। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি জনপ্রতিনিধির কাজ শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়, মানুষের সুখ দুঃখে পাশে থাকা। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যেতে চাই।
এদিকে, ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। স্থানীয় মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং স্থানীয়দের আগ্রহ, প্রার্থীদের তৎপরতা এবং মাঠপর্যায়ের আলোচনা বলছে এবারের ইউপি নির্বাচন ঘিরে দুর্গানগর ইউনিয়নে জমে উঠেছে আগাম নির্বাচনী আমেজ, আর সেই আমেজের অন্যতম আলোচিত নাম মোঃ ইউসুফ আলী সরকার।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ার ৬ দূর্গানগর ইউনিয়নে চেয়ারম্যান পদ পার্থী হিসাবে আলোচনায় মোঃ ইউসুফ আলী সরকার

আপডেট সময়: ০৫:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬