Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ইয়াবাসহ ৪ যুবক আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক অভিযানে ইয়াবা ও মাদকসহ চার যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​আটককৃতদের পরিচয়: পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রবিন মার্কেট এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ মো. শাহিন ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়। সে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার উত্তর বটিনা নামাজপাড়া এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।
​অন্য এক অভিযানে ফকিরগঞ্জ বাজারের গরুহাটি এলাকা থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়। তারা হলেন— ছোটদাপ গ্রামের তৈয়ব আলী (৩০) ও হাসান আলী (২০) এবং সুখাতী গ্রামের মাদক ব্যবসায়ী ফরিদুল ইসলাম (২৬)।
​পুলিশের ভাষ্য: আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান জ্বালানি সংকটে পুলিশকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর মাঝেও মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রাখা হয়েছে

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আটোয়ারীতে ইয়াবাসহ ৪ যুবক আটক

আপডেট সময়: ০৮:০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬