Dhaka ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ব্যাতিক্রম ফুটবল টুর্নামেন্টের আয়োজন লাঙল বাহিনী বনাম কোদাল বাহিনী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো “প্রবীণ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে বাংলাদেশ লাঙল বাহিনীকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কোদাল বাহিনী।

বি.আর.পি ফুটবল ক্লাবের আয়োজনে রামনগর ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে গত ১৭ ও ১৮ জুলাই (শুক্রবার ও শনিবার) দুই দিনব্যাপী এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রবীণ খেলোয়াড়দের এই মিলনমেলা দেখতে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া) জনাব আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি চ্যাম্পিয়ন দল কোদাল বাহিনীর দলনেতার হাতে প্রথম পুরস্কারের ট্রফি তুলে দেন।
ও রানার্সআপ লাঙ্গল বাহিনীর দলনেতার হাতে দ্বিতীয় পরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নং সলপ ইউপি চেয়ারম্যান জনাব অধ্যক্ষ খোন্দকার মোঃ শহিদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উল্লাপাড়া উপজেলা শাখা)

জনাব মোঃ আব্দুল মমিন চেয়ারম্যান পদ পার্থী ৬ নং দূর্গানগর ইউনিয়ন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পারসোনতলা,)
* জনাব মোঃ সাইদুল ইসলাম (বিশিষ্ট চাকুরীজীবী, গেড়ক)
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। প্রবীণ বয়সে এসেও খেলাধুলার প্রতি এই উদ্দীপনা সত্যিই প্রশংসনীয়। মাদক ও অপসংস্কৃতি দূর করে একটি সুস্থ সমাজ গঠনে এমন আয়োজন দারুণ ভূমিকা রাখবে।”
পুরো টুর্নামেন্টটি চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি ‘বি.আর.পি ফুটবল ক্লাব’ এবং রামনগরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

রুহিয়ায় অভিভাবক সমাবেশ

উল্লাপাড়ায় ব্যাতিক্রম ফুটবল টুর্নামেন্টের আয়োজন লাঙল বাহিনী বনাম কোদাল বাহিনী

আপডেট সময়: ০৪:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬