Dhaka ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজ পড়াকে কেন্দ্র করে সাঁথিয়ায় জামায়াত ও বিএনপি’র কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি

সাঁথিয়া পৌরসভাধীন আফতারনগর বাজার জামেমসজিদে জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত উভয়পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) সাড়ে বারোটার দিকে সাঁথিয়ার সাংসদ ব্যারিষ্টার নাজিবুর রহমান এমপি আফতাবনগর (ছেচানিয়া) বাজার জামে মসজিদে যান। নামাজ পড়ার উদ্দেশ্যে তিনি সেখানে যান এবং এলাকাবাসীর খোজখবর নেন। তিনি মুসুল্লিদের সাথে কুশলাদি বিনিময়ের পর মসজিদে কথাবার্তা বলেন এবং ছানি খোদবা দেন। খোদবারত অবস্থায় মসজিদে বিএনপির একটি পক্ষ হড্ডগোল শুরু করে। তখন মসজিদের মধ্যে জামায়াত এবং বিএনপি’র মুসুল্লীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সাঁথিয়া থানাপুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। জামায়াতের আহতরা হলেন জামায়াত নেতা শিখন মোল্লা, সাদ্দাম ফকির, মেহেদী হাসান, শিমুল ফকির, রবিন হাসান, মফিজ উদ্দিন, কুতুবউদ্দিন, এনসিপি নেতা আবু দাউদ ফকির এবং বিএনপির মধ্যে আহরা হলেন, আব্দুল করিম,ছাত্রদল নেতা জীবন আহম্মেদ, ৬নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ প্রমূখ।
সাঁথিয়া উপজেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) আমির অধ্যাপক আনিসুর রহমান জানান, স্থানীয় পৌর জামায়াতের সাথে সমন্বয় করে মসজিদ কমিটির অনুমতি নিয়ে আজ আফতাব নগর বাজার জামে মসজিদে নামাজ পড়ানোর কথা ব্যারিষ্টার নাজিবুর রহমান এমপির। মসজিদে উপস্থিত হয়ে তিনি উপস্থিত মুসুল্লিদের সাথে কুশলাদি বিনিময়ের পর বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি যখন খুতবা দিতে ছিলেন তখন বিএনপির কিছু লোকজন মসজিদে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করেন।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম জানান, স্থানীয় সাংসদ ব্যারিস্টার নাজিবুর রহমান আফতাবনগর বাজার জামে মসজিদে নামাজ পরতে গেলে নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভিতরে মুসুল্লিদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, পৌরসভাধীন আফতাবনগর বাজার জামে মসজিদে নামাজ পরতে গেলে নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভিতরে মুসুল্লিদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সাঁথিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রন করেন।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

রুহিয়ায় অভিভাবক সমাবেশ

নামাজ পড়াকে কেন্দ্র করে সাঁথিয়ায় জামায়াত ও বিএনপি’র কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি

আপডেট সময়: ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬