Dhaka ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬২ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ারবাস এ৩২০ বিমান

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরের রানওয়ে থেকে সোমবার ভোরে একটি এয়ারবাস এ৩২০ বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ফ্লাইটটিতে থাকা ১৬২ জন যাত্রী ও ক্রু অক্ষত রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকু অভিমুখী ফ্লাইটটিতে থাকা ১৬২ জন যাত্রী ও ক্রু অক্ষত রয়েছে।
রাশিয়ার অন্যতম ব্যস্ততম পুলকোভো বিমানবন্দর এই ঘটনার কারণে কিছুক্ষণের জন্য ফ্লাইট কার্যক্রম স্থগিত রাখে। তবে কোন বিমান সংস্থা ফ্লাইটটি পরিচালনা করছিল তা জানাযায়নি।
সাম্প্রতিক বছরগুলোয় ফরাসি এয়ারবাস এবং মার্কিন প্রতিযোগী বোয়িংয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে।
ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

রুহিয়ায় অভিভাবক সমাবেশ

১৬২ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ারবাস এ৩২০ বিমান

আপডেট সময়: ০৯:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫