Dhaka ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে হাজারো নেতাকর্মীর ঢল

নানা আয়োজনে বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে হাজারো নেতাকর্মীর ঢল নামে।
এর আগে এদিন সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।
র‌্যালির পূর্বে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে অচিরেই বাংলাদেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, এ্যাড. এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, বাবুল প্রধান ও মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, মোসলেম উদ্দিন স্বপন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে নেতাকর্মীদের প্রাণঢালা উচ্ছাসের সাথে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি। প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে হাজারো নেতাকর্মীর ঢল

আপডেট সময়: ০২:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫