সিরাজগঞ্জের শাহজাদপুরে মিথ্যা অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের রামবাড়ি হাসিব বাসের মালিক হারুনুর রশিদের অফিস কক্ষে হারুনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সংবাদ সম্মেলনে হারুন বলেন, দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে পরিবহন ব্যবসা পরিচালনা করে আসছি। অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শাহজাদপুর নবীন বরণ গাড়ির মালিক মোঃ আয়ুব আলী নিজের ব্যাক্তগত স্বার্থ হাসিলের জন্যে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
শুধু তাই নয় শাহজাদপুর মটরমালিক সমিতিতে আধিপত্য বিস্তারের লক্ষে তিনি নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি কোন রাজনৈতিক বিষয় নয় এটি সম্পুর্ন ব্যবসায়ীক বিষয়। আমার সাথে কোন রাজনৈতিক দলের প্রত্যাক্ষ বা পরক্ষ সম্পৃক্ততা নেই। আমি একজন ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে সমাজের প্রয়োজনে কাজ করি। আয়ুব আলী নিজে ব্যক্তি কুস্বার্থ উদ্ধারের জন্যে বিষয়টিকে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছে।
শাহজাদপুর থেকে যশোর রুটে পুনরায় আমার একটি বাস চালু করতে গেলে আয়ুব আলী তার সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাস চলাচল বন্ধ করে দেয় এবং আমাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে।আমার হেল্পারকে মারধোর করে ও আমার বাস কাউন্টার ভাংচুর করে ককটেল নিক্ষেপ করে এবং গাড়ীর ড্রাইভারের বাড়িতেও ভাংচুর চালায়। আমি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকান্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের নিকট দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডে নবীন বরন কাউন্টারের সামনে পরিবহন ব্যাবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এতে বিএনপির নেতাসহ অন্তত ১০ জন আহত হয়। ওই ঘটনায় শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও নবীন বরণ বাসের মালিক মোঃ আয়ুব আলী শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই ঘটনাকে কেন্দ্র করে হাসিব গাড়ির মালিক মোঃ হারুনুর রশিদের এই সংবাদ সম্মেলন।
নিজস্ব প্রতিবেদক 













