Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে আগত হারভেস্টার মালিক মোঃ রাজু উক্ত বাজারের রিপন এন্টারপ্রাইজ থেকে ৮০ লিটার ডিজেল ক্রয় করেন। এ সময় প্রতি লিটার ডিজেলের সরকারি মূল্য ১০৫ টাকা হলেও দোকান কর্তৃপক্ষ তার কাছ থেকে ১২০ টাকা করে আদায় করে।
বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসলে তাৎক্ষণিকভাবে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সত্যতা প্রমাণিত হওয়ায় রিপন এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, চলমান জ্বালানি সংকটকে কেন্দ্র করে আটোয়ারী উপজেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। তবে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আটোয়ারীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময়: ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬