Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

‎নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। মৃতদের একজন কৃষক ও অপরজন রাজমিস্ত্রি।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বাড়ির পাশের নলচিটি হাওরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান।

‎এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
‎বৃষ্টি কিছুটা কমে গেলে হাওরে থাকা অন্য কৃষকরা সুদিন সরকারকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, বজ্রপাতে মৃত্যুর কোনো খবর আমার জানা নেই।

‎লেপসিয়া পুলিশ ফাঁড়িতে খোঁজ নেওয়া হচ্ছে।
‎তবে খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বজ্রপাতের ঘটনা নিশ্চিত করেছেন।

‎এদিকে, সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি একই এলাকার মজিবুর রহমানের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।

‎স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, সকালে আকাশ মিয়া কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে একটি ধানখেতের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

‎তার শরীরে বজ্রপাতে মৃত্যুর প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে।
‎দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

‎নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার জানান, দুই উপজেলার ইউএনওরা নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

‎পৃথক দুই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তাড়াশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

‎নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট সময়: ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬