পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদের সামনে পাটগ্রাম-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পদক্ষেপ উন্নয়ন সংস্থার মাঠকর্মী দিনাজপুরের হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (৩০) এবং তাঁদের ৪ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল হুজাইফা। এ ঘটনায় আহত তাঁদের ১০ বছর বয়সী আরেক ছেলে শিশুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ, পাটগ্রাম থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামের কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন শরিফুল। ভোর সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পদক্ষেপ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
সদ্য খবর:
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিন জনের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ১১৩ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত













