পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব দু্স্থ্য অসহায় প্রায় তিনশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। মানবিক সংগঠন ‘রতন কান্দি গ্রাম উন্নয়ন ফোরামের’উদ্যোগে ঈদ উপহার হিসেবে চাল,ডাল,চিনি,সেমাই,তৈল, ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির সভাপতি মো: ইসহাক হোসেন ইকবালের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় ঈদ উপহার বিতরন অনুস্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ নগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনি: সহ সভাপতি মো. ইমরুল হোসেন ভাষা, মো: মোজাম্মেল হক,আব্দুল বারেক মাষ্টার,মো. লোকমান হোসেন,মো: সুমন সরকার,প্রচার সম্পাদক এম এ হান্নান প্রমুখ। বক্তরা সামাজিক উন্নয়নমুলক কাজ অসহাযদের পাশে দাড়ানোর আহবান জানান।
সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি মো: ইসহাক হোসেন ইকবাল জানান আমাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে। মানবিক কাজে সহোযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
অসহায় দুস্থ্য গ্রামবাসী ঈদ উপহার হাতে পেয়ে সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য প্রতিষ্ঠার শুরু থেকে ‘রতন কান্দি গ্রাম উন্নয়ন ফোরাম’ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নিজস্ব প্রতিবেদক 












