Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ঈদের দিন সারা দেশে বজ্রবৃষ্টির আশঙ্কা

হঠাৎ করেই আকাশ কালো করে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের সঙ্গে আবহাওয়া হয়ে উঠেছে ভয়াবহ। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখো মানুষদের।

‎শুক্রবার (২০ মার্চ) কিছু এলাকায় সকাল ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে।

‎গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই অস্থির আবহাওয়া আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

‎এদিকে, আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু উৎসবের দিনেও স্বস্তি মিলবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের আট বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

‎বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তাড়াশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

‎ঈদের দিন সারা দেশে বজ্রবৃষ্টির আশঙ্কা

আপডেট সময়: ০২:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬