Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বিতার পথে ১৫ পরিবার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। মানবিক এ উদ্যোগে নতুন আশার আলো দেখছেন উপকারভোগী নারীরা।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উল্লাপাড়ার রংধনু ডিজিটাল স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ইমদাদুল হক মিলন, যিনি বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশের খ্যাতিমান সাহিত্যিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি সহকারী অধ্যাপক রাশেদা সুলতানা রোজী । উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক আতাউর রহমান রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সাংবাদিক আলামিন, এনামুল,আলমাহমুদ সুজন আহামেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে জানানো হয়, উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এতে করে তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।

বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলেয়া খাতুন, মোহনা খাতুন, জান্নাতুল ফেরদৌস ও স্বপ্না খাতুনসহ অন্যান্য সুবিধাভোগীরা। তারা বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ১৫টি পরিবার আজ প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, নারীরা ঘরে বসেই আয় করতে পারলে তাদের সন্তানদের শিক্ষা ও পারিবারিক ব্যয় নির্বাহ সহজ হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, ইতোমধ্যে সারাদেশে প্রায় ১২ হাজার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রমও চালু রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে বসুন্ধরা শুভসংঘ এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইমদাদুল হক মিলন শিক্ষার্থীদের মাঝে তার লেখা বই বিতরণ করেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সামাজিক উদ্যোগ নারীদের ক্ষমতায়ন ও সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বসুন্ধরা শুভসংঘ থেকে শিক্ষা বৃত্তি পাওয়া এবং প্রমীলা ফুটবলার মৌসুমী খাতুন জানান,বিশিষ্ট কথা সাহিত্যিক এবং তার সাথে উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম আমি গত চার বছর যাবৎ বসুন্ধরা শুভ সংঘ থেকে শিক্ষাবৃত্তি পেয়ে আসছি আমরা চার বোন এক ভাই আমার বাবা একজন দিনমজুর তার পক্ষে সম্ভব ছিল না আমাদের দেখভাল করার আমাকে এই শিক্ষাবৃত্তি দিয়ে সহযোগিতা করার জন্য বসুন্ধরা শুভ সংঘকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইমদাদুল হক মিলন স্যারকে এবং রাজু স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি একজন প্রমীলা ফুটবলার আমি পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে খেলাধুলা পছন্দ করি পরপর চারবার বিভাগীয় পর্যায়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি জাতীয় পর্যায়ে আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দেশের হয়ে খেলতে পারি।

আমার বাবা একজন দিনমজুরি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারি বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ।

সেলাই মেশিন পেয়ে আলেয়া খাতুন বলেন, এই সেলাই মেশিনের কাজ করে আমার স্বামীর পাশে দাঁড়াতে এবং আমার সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে আমি আশাবাদী যে আমি এটা পারবো আর আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য বসুন্ধরা শুভ সংঘের প্রতি আমার আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী স্বপ্না খাতুন বলেন,
আমি সরকারি আকবর আলী কলেজের অনার্স প্রথম বর্ষের একজন শিক্ষার্থী দীর্ঘ তিন মাস সেলাই প্রশিক্ষণের পর আজ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আমি এই মেশিনটা পেয়ে খুবই আনন্দিত আমি এই মেশিনের দ্বারা আমি নিজেকে স্বাবলম্বী করে তুলবো এবং আমার পরিবারকে সহযোগিতা করবো এই জন্য বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেলাই মেশিন পেয়ে জান্নাতুল ফেরদৌস জানান,আমি সরকারি আকবর আলী কলেজে পড়াশোনা করছি আমি তিন মাসের একটা কোর্স করেছি বসুন্ধরা শুভ সংঘ থেকে রাজু স্যারের মাধ্যমে সেখান থেকে আমি একটা সেলাই মেশিন পাইছি নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো এবং ফ্যামিলিকেও সাপোর্ট দেবার চেষ্টা করবো ধন্যবাদ।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, থাকতে পারিনি আমি চলে এসেছি এখানে তো আজকে স্যারকে আমি প্রথম সরাসরি দেখলাম তো বসন্ধরা গ্রুপের যে এই উদ্যোগ আমি এই উদ্যোগটা আমার খুব ভালো লাগলো যে অস্বচ্ছ নারীদের গোটা বাংলাদেশে বিভিন্ন জেলায় এভাবে সেলাই মেশিন দিয়ে সহায়তা করা এবং সেলাই মেশিন দেওয়ার আগে তাদেরকে একটা দীর্ঘ মেয়াদি একটা প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারে বসন্তরা গ্রুপ এই ধরনের উদ্যোগ আরো অব্যাহত রাখবে এবং আরো যে কার্যক্রম বাড়াবে এই প্রত্যাশা আমি রাখবো এছাড়া যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও নাকি বিশ্ববিদ্যালয়ে তারা বৃত্তি দিয়ে থাকে যে শুভ সংঘ এ ধরনের উদ্যোগগুলো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা যারা অস্বচ্ছল পড়াশোনায় খরচ জোগাড় করতে পারে না তাদের জন্য খুবই কার্যকরী হবে বসন্ধরা গ্রুপ এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে এবং বাংলাদেশকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কথা সাহিত্যিক লেখক নাট্যকার ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন স্যার বলেন, তোমাদের দেখে আমি খুব খুশি হয়েছি কারণ আমি জানি যে তোমরাই হচ্ছ আগামী দিনের বাংলাদেশ তোমরাই বাংলাদেশটিকে আরো সুন্দর করে গড়ে তুলবে আমি আর একটু আগে থেকে শুরু করি মঞ্চে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে উপজেলা আ নির্বাহী কর্মকর্তা আছেন সাহেব আছেন তাদের কথাও তোমরা শুনেছো ম্যাডামদের কথা শুনেছো তো এই কথাগুলোর মধ্য দিয়ে তোমরা অনেক কিছু বুঝতে পারবে তোমরা বড় হলে আরো অনেক কিছু বুঝতে পারবে কিন্তু এই মুহূর্তে তোমরা যে মানুষগুলোকে দেখছো তাদের কথা শুনছো তাদের কথা তোমাদের যেন মনে থাকে আমি পরে তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের প্রসঙ্গে কথা বলবো তার আগে আমি বসুন্ধরা শুভসংঘ এবং বসুন্ধরা গ্রুপের যে সহায়তা আ কর্মসূচিগুলি আছে যার মাধ্যমে আমরা এই কাজগুলো পরিচালনা করি

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বিতার পথে ১৫ পরিবার

আপডেট সময়: ০৫:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬