Dhaka ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৬০০ সোনালী মুরগির বাচ্চা বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্র ও প্রান্তিক গ্রাহকদের মাঝে বিনামূল্যে সোনালী মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন প্রান্তিক ও হতদরিদ্র সদস্যকে ২০টি করে মোট ৬০০টি সোনালী মুরগির বাচ্চা প্রদান করা হয়।

রবিবার (৭ জুন) সকাল ১১টায় উল্লাপাড়া ব্র্যাক শাখা কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মুরগির বাচ্চা বিতরণ করা হয়। ব্র্যাক উল্লাপাড়া শাখার এলাকা ব্যবস্থাপক মঞ্জিল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিরাজগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হান্নান বলেন, প্রান্তিক ও হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মুরগি পালন একটি লাভজনক ও সহজলভ্য আয়ের উৎস। সঠিক পরিচর্যার মাধ্যমে এসব মুরগি পালন করে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে আমরা আশা করছি।
মুরগির বাচ্চা বিতরণের পাশাপাশি উপকারভোগীদের জন্য এক দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে মুরগির বাচ্চার সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মহিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, এস,এস মো. আরিফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষ সম্প্রসারণে বিনামূল্যে পোনা বিতরণ, প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৬০০ সোনালী মুরগির বাচ্চা বিতরণ

আপডেট সময়: ০৩:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬