রাজবাড়ীতে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ ১০ দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে।
রবিবার (৭ জুন ) দিন ব্যাপী জেলা সদর উপজেলার হল রুম সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ চলবে ১০ দিন রাজবাড়ী সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন , উপ-পরিচালক আবু সালে মোঃ আলী আহসান।
সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ তছলিম আরিফ বিশ্বাস এর সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের কার্যক্রমে উপস্থিত ছিলেন , তৌফিক আহমেদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ধর্মপাশা সুনামগঞ্জ, প্রেসক্লাবের সভাপতি বাবু, দৈনিক নাগরিক ভাবনার রাজবাড়ী জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ।
সেমিনারে জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলার ৭৯১ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। এই জনগোষ্ঠীর কামার, শতরঞ্জি, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে জীবনযাপন করে থাকেন।
বলা হয়, প্রান্তিক এসব মানুষরা অবহেলিত অবস্থায় রয়েছেন।
উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
অনেকে আবার পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার কর্মসূচি নিয়েছে যাতে তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
এই উপজেলার ৩০ জনকে প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে সহায়তা করা হবে। যাতে তারা উদ্যোক্তা হতে পারেন এবং মার্কেটিংয়ে ভূমিকা রাখতে পারেন।
সোহাগ মিয়া,রাজবাড়ী 







