পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ মে) অনুষ্ঠিত গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন নওশীন শরমিলি। যার রোল নম্বর ৫০৬৩৮৪ ও রেজিস্ট্রেশন নম্বর ২৩১৭৭৬২৩৩৩।
পরীক্ষা চলাকালীন সময় সকাল সোয়া ১১টায় বোর্ড কর্তৃক নিয়োজিত ভিজিলেন্স টিমের সদস্যগণ কেন্দ্র পরিদর্শনে আসেন। পরিদর্শনের এক পর্যায়ে নওশীন শরমিলিকে অন্য পরীক্ষার্থীর গ্রাফ খাতা জোরপূর্বক নিয়ে নিজে লেখার চেষ্টা করার অভিযোগ উঠে। এরপর ভিজিলেন্স টিমের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়।
নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব জি. এম রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় চলমান এসএসসি ২০২৬ পরীক্ষার নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
অবিনাশ চন্দ্র রায়,পঞ্চগড় 




















