Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সিএসএফ সেন্টার পরিদর্শনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফারজানা শারমিন পুতুল

​সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত সিএসএফ সেন্টার পরিদর্শন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মিজ ফারজানা শারমিন পুতুল,এমপি।

(৫ মে মঙ্গলবার) এক সৌজন্য পরিদর্শনে তিনি সেন্টারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।​
ব্যস্ত সময়সূচির মাঝেও প্রতিমন্ত্রী সেন্টারে অবস্থানরত শিশু-কিশোর ও কেয়ার ভোগিদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান।

তিনি শিশুদের খোঁজখবর নেন এবং তাদের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন।
সেন্টারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখার সময় তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সিএসএফ সেন্টার ​পরিদর্শন শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমিন পুতুল,এমপি সিএসএফ সেন্টারের পরিদর্শন বইয়ে তার মূল্যবান মন্তব্য ও স্বাক্ষর প্রদান করেন।

এরপর মাননীয় প্রতিমন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সেন্টারের সৌন্দর্য বর্ধনের লক্ষে তিনি সিএসএফ প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।​”সিএসএফ সেন্টারের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখানকার শিশু-কিশোরদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার সর্বদা পাশে থাকবে।”​তিনি সেন্টারের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতে পুনরায় পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন।​

প্রতিমন্ত্রীর এই সফরকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃসাবরিনা শারমিন।​সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক,(রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ,মোঃ সাইফুল ইসলাম।​শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মোঃ আরিফুজ্জামান আরিফ।

এছাড়াও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সিএসএফ সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীকে সেন্টারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন করা হয়।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শাহজাদপুরে সিএসএফ সেন্টার পরিদর্শনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফারজানা শারমিন পুতুল

আপডেট সময়: ০৭:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬