Dhaka ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের শাহজাদপুর পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুল বেলতৈল ইউনিয়ন (১ম) শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সনাতন ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে “পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুল” বেলতৈল ইউনিয়ন (১ম) শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুলের শিক্ষক শ্রী বাদল চন্দ্র রায় ও শিক্ষিকা শ্রীমতি তনিমা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পার্থ-সারথী গীতা স্কুল পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রবির সুত্রধর, সাধারণ সম্পাদক শ্রী কৌশিক পোদ্দার, কোষাধ্যক্ষ শ্রী সাগর কর্মকার, প্রচার সম্পাদক শ্রী প্রীতম কুন্ডু, সহ-সভাপতি আনন্দ পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল কুন্ডু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী দুর্জয় কুন্ডুসহ বেলতৈল ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুল কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র গীতা, মন্ত্র-সীট, ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বক্তারা বলেন,সনাতন ধর্মের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।

ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এই গীতা স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সমাজ ও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর পার্থ-সারথী বিদ্যাপীঠ গীতা স্কুল বেলতৈল ইউনিয়ন (১ম) শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬