Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষ সম্প্রসারণে বিনামূল্যে পোনা বিতরণ, প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং মাছ চাষে উদ্বুদ্ধ করতে বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC (ব্র্যাক) বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে। একই সঙ্গে প্রান্তিক কৃষকদের জন্য ভার্মি কম্পোস্ট সার উৎপাদন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় উল্লাপাড়া ব্র্যাক শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ২০ জন হতদরিদ্র ও প্রান্তিক সদস্যের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীকে ২ হাজার ৫০০টি করে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক উল্লাপাড়া শাখার এলাকা ব্যবস্থাপক মঞ্জিল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিরাজগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়বর্ধক কর্মকাণ্ডের বিকল্প নেই। মাছ চাষ বর্তমানে একটি লাভজনক খাত। সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে ক্ষুদ্র পরিসরেও উল্লেখযোগ্য আয় করা সম্ভব। ব্র্যাকের এ ধরনের সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “মাছ চাষের পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কৃষকরা যদি ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার বাড়ান, তাহলে উৎপাদন খরচ কমবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, এসএস মো. আরিফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা।

পোনা বিতরণ শেষে উপজেলার ১০ জন প্রান্তিক কৃষকের অংশগ্রহণে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন দেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ। প্রশিক্ষণে জৈব সার উৎপাদনের বিভিন্ন ধাপ, কেঁচো ব্যবস্থাপনা, সার সংরক্ষণ পদ্ধতি এবং কৃষিজমিতে এর কার্যকর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

উপকারভোগীরা জানান, মাছের পোনা ও প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। অনেকেই সীমিত সম্পদ নিয়ে মাছ চাষ শুরু করতে আগ্রহী ছিলেন, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছিল না। ব্র্যাকের এই সহায়তা তাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষ সম্প্রসারণে বিনামূল্যে পোনা বিতরণ, প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষ সম্প্রসারণে বিনামূল্যে পোনা বিতরণ, প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ

আপডেট সময়: ০৪:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬