Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ অবস্থিত মাননীয় উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

এর আগে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় গত সোমবার (২৭ জুলাই ২০২৬) জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহানকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে।

যোগদান উপলক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার নবনিযুক্ত উপ-উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপ-উপাচার্যকে স্বাগত জানিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, নবনিযুক্ত উপ-উপাচার্য তাঁর দীর্ঘ অ্যাকাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা সবাই মিলে শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনা, সৃজনশীলতা এবং মানবকল্যাণের দর্শনকে ধারণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, শিল্পচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

যোগদান শেষে নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা) থেকে ছাপচিত্র (Printmaking) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের ছাপচিত্র (Printmaking) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

আপডেট সময়: ০৬:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬