Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলা সাইবার দলের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুজ্জামান মুবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল হবিগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান মুবিন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আশরাফুজ্জামান মুবিনের রাজনৈতিক পথচলা শুরু হয় জনাব আলী সরকারি কলেজের সবুজ ক্যাম্পাস থেকে। কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ছিলেন তিনি। পরবর্তীতে তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন আশরাফুজ্জামান মুবিন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা সাইবার দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা। নতুন দায়িত্ব পালনে তিনি দলীয় নেতাকর্মীসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

হবিগঞ্জ জেলা সাইবার দলের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুজ্জামান মুবিন

আপডেট সময়: ০৪:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬