১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া উচ্চ বিদ্যালয় ও উদয়ন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লস্করপুর ভ্যালি আঞ্চলিক কমিটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি জিতেন ভৌমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ 












