Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে এমপির কঠোর হুঁশিয়ারি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় সড়কে চলাচলকারী যানবাহন থেকে টোকেনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ধরনের চাঁদাবাজি বন্ধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ।

সমাবেশে বক্তব্যে সংসদ সদস্য বলেন, উল্লাপাড়াকে চাঁদাবাজিমুক্ত করা তার নির্বাচনী অঙ্গীকার। পৌর শহরের নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন থেকে চাঁদা আদায় করা যাবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ চালক ও পরিবহন শ্রমিকরা চাঁদাবাজির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি নিরসনে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দপ্তর সম্পাদক আঃ বারী, পরিবহন শ্রমিক এবং স্থানীয় রাজনৈতিক

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে এমপির কঠোর হুঁশিয়ারি

আপডেট সময়: ০৭:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬