Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনসেবার লক্ষ্যে চেয়ারম্যান পদে আসতে চান-সন্তোষ কুমার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির নেতা সন্তোষ কুমার। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সন্তোষ কুমার বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে দল ও সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন। এবার তিনি সরাসরি জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কয়ড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে অগ্রাধিকার দেবেন।

এছাড়াও তিনি একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সকলকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি কয়ড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং আগামী নির্বাচনে তাদের পাশে থাকার আহ্বান জানান।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জনসেবার লক্ষ্যে চেয়ারম্যান পদে আসতে চান-সন্তোষ কুমার

আপডেট সময়: ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬