Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক পরিবারের মাঝে বিনা মূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন হতদরিদ্র ও প্রান্তিক সদস্যের মাঝে বিনা মূল্যে খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় উপজেলার ব্র্যাক উল্লাপাড়া শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় আয়োজিত এ উদ্যোগে নির্বাচিত প্রতিটি সদস্যকে ২০টি করে খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, ক্ষুদ্র পরিসরে হাঁস পালন গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য একটি সম্ভাবনাময় আয়ের উৎস হতে পারে। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক উল্লাপাড়া শাখার এলাকা ব্যবস্থাপক মঞ্জিল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্র্যাক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দরিদ্র ও প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে হাঁস পালন একটি কার্যকর উদ্যোগ। ব্র্যাকের এ ধরনের কার্যক্রম প্রশংসার দাবিদার। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখবে।

হাঁসের বাচ্চা বিতরণের পাশাপাশি উপকারভোগীদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। প্রশিক্ষণে হাঁসের বাচ্চা লালন-পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মতিন।

তিনি বলেন, সঠিক পরিচর্যা ও নিয়মিত টিকাদানের মাধ্যমে হাঁস পালন লাভজনক খাতে পরিণত হতে পারে। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা এই জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিরাজগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা।

ট্যাগ:
About Author Information

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক পরিবারের মাঝে বিনা মূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক পরিবারের মাঝে বিনা মূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

আপডেট সময়: ০২:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬