Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ হেলাপার নিহত

  • Reporter Name
  • আপডেট সময়: ০৩:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৪৫ ভিউ টাইম

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার নিহত হয়েছে

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার ভোর ৫.৪০ মিনিটের দিকে ত্রিশালের অদুরে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন ময়মনসিংহ গামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পিছন দিক থেকে স্বজোড়ে ধাক্কা দিলে ট্রাকের অজ্ঞাত চালক (২৮) ও হেলপার গুরুতর আহত হয়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই।দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তাঁর সহকারী।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপার হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ
জানান, দুর্ঘটনার স্থানেই একজন নিহত হয় এবং তার সহযোগী হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ হেলাপার নিহত

আপডেট সময়: ০৩:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫