Dhaka ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনের মাথায় আবারো কমলো স্বর্ণের দাম

  • অনলাইন ডেক্স
  • আপডেট সময়: ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২২৩ ভিউ টাইম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতিভরির দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এই দর কার্যকর হবে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে।
এর আগে, রোববার রাতেও নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস। যা সোমবার থেকে কার্যকর হয়। একদিনে মাথায় দেশের বাজারে আবারও এই ধাতুর দাম কমার ঘোষণা এলো।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে এক লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায়।
পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

একদিনের মাথায় আবারো কমলো স্বর্ণের দাম

আপডেট সময়: ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫