Dhaka ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমিলিয়ানো মার্টিনেজ বাদ পড়লেন আর্জেন্টিনা দল থেকে

  • অনলাইন ডেক্স
  • আপডেট সময়: ০১:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৮৮ ভিউ টাইম

২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরে আর্জেন্টিনা দলের স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নভেম্বরে নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচের জন্য মার্টিনেজকে দলে নিচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

স্ক্যালোনি জানিয়েছেন, তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতেই মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াডে রোটেশন নীতিতে যাচ্ছেন।

এই সফরে গোলপোস্টে দেখা যেতে পারে ওয়াল্টার বেনিতেজকে, যিনি ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দেওয়ার পর কিছু ম্যাচে সুযোগ পেয়েছেন। এছাড়া দলে আছেন জেরোনিমো রুলি ও রেসিং ক্লাবের তরুণ গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুয়ের্তো রিকোর বিপক্ষে অভিষেক করেছেন।

তবে বিশ্রামে থাকলেও মার্টিনেজকে ২০২৬ বিশ্বকাপের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই দেখছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। তরুণদের সুযোগ দিতে আপাতত সাময়িক ছুটি দেওয়া হয়েছে এস্টন ভিলার এই নির্ভরযোগ্য গ্লাভসম্যানকে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

রুহিয়ায় অভিভাবক সমাবেশ

এমিলিয়ানো মার্টিনেজ বাদ পড়লেন আর্জেন্টিনা দল থেকে

আপডেট সময়: ০১:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫