Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশের তালমে ক্ষুদে দুই ক্রীড়াবিদকে খেলার সামগ্রী উপহার, স্বপ্নপূরণে পাশে নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে ক্ষুদে দুই প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন।

খেলাধুলায় উৎসাহ ও অনুপ্রেরণা দিতে তিনি ক্ষুদে মহিলা ফুটবলার মোছা: মিম আক্তার এবং ক্ষুদে ক্রিকেটার তাহসান হাবীবের হাতে খেলার সামগ্রী তুলে দেন।

সম্প্রতি তালম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আয়োজনে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলার সামগ্রী পেয়ে দুই ক্রীড়াবিদই দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে ক্ষুদে ক্রিকেটার তাহসান হাবীব নতুন সরঞ্জাম হাতে পেয়ে নিজের স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, গ্রাম পর্যায়ে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাদের সঠিকভাবে উৎসাহ ও সহযোগিতা পেলে তারা একদিন দেশ-বিদেশে সুনাম বয়ে আনবে। আমি চাই, এই শিশুদের স্বপ্ন বাস্তব হোক এবং তারা জাতীয় পর্যায়ে খেলুক।

তিনি আরও জানান,
ভবিষ্যতেও এলাকার ক্রীড়াবিদদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন সহযোগিতা শিশুদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

অন্যদিকে, তাহসান হাবীবের পরিবার সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন, যেন সে ভবিষ্যতে একজন সফল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

তাড়াশের তালমে ক্ষুদে দুই ক্রীড়াবিদকে খেলার সামগ্রী উপহার, স্বপ্নপূরণে পাশে নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান

আপডেট সময়: ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬