Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ময়ান আলীর দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ময়ান আলীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামের বাসিন্দা ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) যোহর নামাজের পূর্বে তার নিজ বাড়িতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা ময়ান আলীর বেসামরিক গেজেট নম্বর ছিল ২৩৪৯।

রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার গ্রহণ করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানার তদন্ত কর্মকর্তা মোঃ জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কাদেরসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিপুল সংখ্যক মুসল্লি।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ময়ান আলী বুধবার ভোর আনুমানিক ছয়টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ময়ান আলীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্র ও জাতি তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ময়ান আলীর দাফন সম্পন্ন

আপডেট সময়: ১২:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬