“তুমি আছো,তুমি থাকবে মেহনতি মানুষের মুক্তির মিছিলে সংগ্রাম-বিপ্লবে”
সিরাজগঞ্জের শাহজাদপুরে জনগণতন্ত্র-সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াকু নেতা কমরেড আসাদ আলী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর প্রেসক্লাব চত্ত্বরে জাতীয় গণফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে কমরেড আসাদ এর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, ১মিনিট নিরবতা পালন ও আলোচনা সভার মধ্যেদিয়ে পালিত এ স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
আলোচক,রজত হুদা,ভারপ্রাপ্ত সমন্বয়ক,জাতীয় গণফ্রন্ট,কেন্দ্রীয় কমিটি।
জাতীয় গণফ্রন্ট জেলা শাখার সমন্বয়ক বুদ্ধিস্বর সরকার এর সভাপতিত্বে ও কাজী শওকতের সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন,নকের আলী,শুকুর আলী,জাহাঙ্গীর হোসেন প্রমূখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতি ব্যক্তিত্ব কোরবান আলী লাভলু, মীর বাবুল, নাট্য ব্যক্তিত্ব এ এ শহীদুল্লাহ বাবলুসহ জাতীয় গণফ্রন্ট এবং অন্যান্য বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন, আসাদ আলী মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন গরীব, দুঃখি মানুষের মুখে হাসি ফুঁটানো। তার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে।
নিজস্ব প্রতিবেদক 














