Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী সহ আরো চার জুয়ারুকে আটক করেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল থেকে রাত অবধি চলা এই অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন বাদল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে চল্লিশ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। বাদল দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার জনৈক মজিবর রহমানের পুত্র। বলরামপুর এলাকার লোকজনের বক্তব্য আটক বাদল বোদা মাষ্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কাজ দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিল।
এদিকে ওই দিন রাতে আরেক অভিযানে পুলিশ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী বাজারের পাশ থেকে চার জুয়ারুকে জুয়ার খেলার আলামত সহ আটক করেন। তারা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পরদেশীপাড়া গ্রামের মৃত: রফিক উদ্দিনের পুত্র একরামুল হক (৩৩), রুুিহয়া মন্ডলাদাম এলাকার মৃত: রফিকুল ইসলামের পুত্র আশরাফুল আলম (৪৮), বালিয়াডাঙ্গীর ধুকুরঝাড়ি গ্রামের মৃত: আবু সাঈদের পুত্র রায়হান ওরফে সাইফল্লাহ (৩২) ও আটোয়ারীর বামনকুমার গ্রামের মৃত: মঙ্গল উদ্দীনের পুত্র পলাশ হোসেন (৩০)। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিৎ করেন। তিনি বলেন, এক মাদক ব্যবসায়ী সহ আটক চার জুয়ারুর নামে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশের চলমান অভিযান আরো জোরদার হবে এমনটি জানান ওসি মতিয়ার রহমান।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তাড়াশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আটোয়ারীতে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক

আপডেট সময়: ০৬:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬