Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস।

রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল কিছুই রক্ষা করতে পারেননি।

আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছেন। এ অবস্থায় স্থানীয়দের পক্ষ থেকে সহৃদয় ব্যক্তি ও প্রশাসনের কাছে জরুরি সহায়তার আবেদন জানানো হয়েছে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষ সম্প্রসারণে বিনামূল্যে পোনা বিতরণ, প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ

উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

আপডেট সময়: ০৪:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬