Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময়: ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৬ ভিউ টাইম

পঞ্চগড়ের আটোয়ারীতে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

একইসাথে ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ওসি মোঃ মতিয়ার রহমান, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, উপজেলায় সর্বমোট ১৬,১৭৬ জন শিশুকে ১১ কর্ম দিবসে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে কমিউনিটি পর্যায় ১৩৭৬৪ জন এবং স্কুল পর্যায়ে ২৪১২ জন শিশু এই টিকা গ্রহণ করবে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন

আটোয়ারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময়: ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬