সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিন (বাংলা ১ম পত্র এবং আল কুরআন মাজিড ও তাজবীদ) পঞ্চগড়ের আটোয়ারীতে সর্বমোট ১৮২৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২২ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ৪ টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবদের মধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আব্দুল কুদ্দুছ জানান, ভোকেশনাল সহ মোট পরীক্ষার্থী এই কেন্দ্রে ৬১৮ জন। এদের মধ্যে ছাত্র ৩১১ ও ছাত্রী ৩০৭ জন এবং অনুপস্থিত ৩জন।
এই কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেজা উন নবী রাজা। এদিকে আটোয়ারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী কেন্দ্র সচীব মোঃ জাহাঙ্গীর আলম জানান, তাদের কেন্দ্রে ভোকেশনাল সহ মোট পরীক্ষার্থী ৬৯২ জন। এদের মধ্যে ছাত্র ৩৬৮ ও ছাত্রী ৩২৪ জন এবং অনুপস্থিত ৮ জন।
কেন্দ্রটিতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা আইসিটি কর্মকর্তা এ এম আরিফুল ইসলাম। পাশাপাশি উপজেলা সদর থেকে ৫ কিঃমিঃ দূরে অবস্থিত মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব পরিমল চন্দ্র চট্টোপাধ্যায় জানান, ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৮৬ জন।
এদের মধ্যে ছাত্র ৯১ ও ছাত্রী ৯৫ জন এবং অনুপস্থিত ৪ জন। এই কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম।
সর্বশেষ মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (মাদরাসা বোর্ড) কেন্দ্রের কেন্দ্র সচীব মোঃ আব্দুল মান্নান জানান, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৩৩ জন। এদের মধ্যে ছাত্র ২২০ ও ছাত্রী ১০৬ জন এবং অনুপস্থিত ৭ জন। কেন্দ্রটিতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।
এসএসসি ও সমমানের পরীক্ষা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে সরকার তথা মাননীয় শিক্ষা মন্ত্রীর দেয়া নির্দেশনা শতভাগ অনুসরন করে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসন থেকে আমি সহ তাহমিদুর রহমান নামে আরো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আমাদের এখানে পরীক্ষার কয়েকদিন দায়িত্বে রয়েছেন।
মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) 





















