গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের সরকারতারী গ্রামে মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মজিদুল ইসলামে সাথে প্রতিবেশী আলাউদ্দিন মিয়ার ছেলে শাহাজান ,মোস্তফা বসতবাড়ীর ৪৮শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল ।
এর জের ধরে দুপুরে শাজাহান মোস্তফা ও তাদের ভায়াটিয়া লোকজন বাদী মজিদুল মিয়ার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় এতে মজিদুল এর বড় ভাই আজিজুল ইসলাম ছেলে সিয়াম বাধাদিলে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় । পরে স্থানীয়দের সহযোগীতায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনার পর মজিদুল বাদি হয়ে সদর থানা ( মামলা নং ৭০) দায়ের করলে আসামী জামিন পেয়ে পুনরায় বাদির বাড়িঘর দখল করে বিভিন্ন ফল ফলাদি গাছ উকড়ে ফেলে। পাশাপাশি বাদী তার পরিবারের লোকদের ঘর থেকে বের হতে পারছে না।
জয় কুমার,গাইবান্ধা 












