Dhaka ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে জিএসটি ভর্তি পরীক্ষা ২০২৬ শিক্ষার্থীদের পাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ শাখা

সিরাজগঞ্জের শাহজাদপুরে জিএসটি ভর্তি পরীক্ষা ২০২৬-এর বি ইউনিট পরীক্ষা কে কেন্দ্র করে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতে সংগঠনটির পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন মানবিক ও সেবামূলক উদ্যোগ।

শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ওষুধ, বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন সরবরাহ করা হয়। পাশাপাশি ফ্রি ইন্টারনেট সেবার মাধ্যমে পরীক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পেরেছে।

এছাড়াও পরীক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখার ব্যবস্থা এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করার সুব্যবস্থাও করা হয়, যা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, “শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন কার্যক্রমকে সাধুবাদ জানান। অনেকেই মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ অন্যান্য সংগঠনের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সার্বিকভাবে, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, ৩ এপ্রিল -২০২৬ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জিএসটি বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।মোট
৩ টি ভেণ্যু তে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জিএসটি বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২.৭৩ শতাংশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তাড়াশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শাহজাদপুরে জিএসটি ভর্তি পরীক্ষা ২০২৬ শিক্ষার্থীদের পাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ শাখা

আপডেট সময়: ০৪:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬