Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় চোরাচালানের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চোরাচালানের পণ্য খালাসের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালসাবাড়ী এলাকায় গোপনে ভারত থেকে আনা হাইব্রিড সিল্ক সুতা খালাস করা হচ্ছিল। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের চেষ্টা করেন।

এ সময় অভিযুক্ত আলামিন জোয়াদ্দার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলায় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম আহত হন। হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আতাউর রহমান রাজু।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সাংবাদিকদের উদ্ধার করে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উল্লাপাড়ায় চোরাচালানের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

আপডেট সময়: ০৪:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬