Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  • অনলাইন ডেক্স
  • আপডেট সময়: ০২:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৯৮ ভিউ টাইম

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন। কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না তা খেয়াল রাখবেন।

‎মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‎ডিএমপি কমিশনার বলেন, অন্যের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত নাশকতা না করতে পারে সেজন্য যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করে নেবেন। সন্দেহজনক কাউকে দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানাবেন।

‎ডিএমপি কমিশনার বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবর থেকে ১৪টি ঝটিকা মিছিল করেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অক্টোবর থেকে ঢাকায় এ পর্যন্ত ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

‎ঢাকার পুলিশ কমিশনার আরও বলেন, নাশকতা যারা করে ঢাকাবাসী তাদের প্রতিহত করবে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

‎১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আপডেট সময়: ০২:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫