ঢাকায় এবার এক অনন্য সংগীত আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো এক মঞ্চে উঠছেন বাংলাদেশের রক লিজেন্ড জেমস ও পাকিস্তানের সুফি-রক তারকা আলী আজমত। তাদের সঙ্গে পারফর্ম করবেন নতুন প্রজন্মের দুই প্রতিশ্রুতিশীল শিল্পী—পুনম ও মধুবন্তী চক্রবর্তী।
‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়া। আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
পুনম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রয়েছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের অনুমোদিত সংগীত পরিচালক হিসেবেও।
তার কণ্ঠে ‘তোমাকে ভেবে’, ‘এলোরে বৈশাখ’ ও ‘আমি তোর রাধা’—এই তিনটি গান শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। সম্প্রতি ‘নাদান’ শিরোনামের একটি চলচ্চিত্রে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তিনি, যার সঙ্গী ছিলেন মধুবন্তী চক্রবর্তী।
অন্যদিকে, মধুবন্তী চক্রবর্তী দীর্ঘ দুই দশক কাটিয়েছেন শান্তিনিকেতনে। সেখান থেকেই সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ইতোমধ্যে তার কণ্ঠে ‘আমি তোরই হতে চাই’ গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। স্টেজ শো ও নতুন গান প্রকাশ—দুয়েরই প্রস্তুতিতে ব্যস্ত তিনি।
জেমস ও আলী আজমতের সঙ্গে একই মঞ্চে গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে পুনম ও মধুবন্তী দুজনেই জানালেন উচ্ছ্বাস। তারা বলেন, `এটা আমাদের জন্য অনেক বড় আনন্দ ও অনুপ্রেরণার। দুজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ পাওয়া সত্যিই সম্মানের। আমরা চেষ্টা করব শ্রোতাদের মনে দাগ কাটার মতো পারফরম্যান্স উপহার দিতে।
সদ্য খবর:
জেমস-আলী আজমতের সঙ্গে পুনম ও মধুবন্তীও গাইবেন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ০৩:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- ১৯৮ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত












