Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের মত চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দ্বিতীয় দিন উৎসাহ–উদ্দীপনায় জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হল।”দেশ বদলাবে নতুন নেতৃত্বে” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুইদিনব্যাপী এ সাক্ষাৎকার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে শুরু হওয়া এ সাক্ষাৎকার চলবে রাত ৯টা পর্যন্ত। এর আগে গতকাল রবিবার সকাল ৯টায় প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

সারা দেশের ১০টি বিভাগ থেকে আগত মনোনয়নপ্রত্যাশীরা বিভাগ অনুযায়ী পৃথক পৃথকভাবে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। পুরো কার্যক্রমজুড়ে দলীয় নেতা–কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে কনভেনশন হল প্রাণবন্ত হয়ে উঠেছে।

গতকাল রবিবার সর্বমোট ৩৯১ জন মনোনয়ন প্রত্যাশি সাক্ষাৎকারে অংশ নিয়েছে। এরমধ্যে খুলনা বিভাগ থেকে ৩০জন, রাজশাহী বিভাগের ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ৪২ জন, ঢাকা বিভাগের ৬৫ জন,
বরিশাল বিভাগের ৩১ জন, রংপুর বিভাগের ৪৩ জন, ফরিদপুর বিভাগের ৪১ জন, ময়মনসিংহ বিভাগের ৪০ জন, কুমিল্লা বিভাগের ৪৫ জন, সিলেট বিভাগের ১২ জন।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দ্বিতীয় দিনের মত চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

আপডেট সময়: ০৪:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫