Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

  • অনলাইন ডেক্স
  • আপডেট সময়: ০৯:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২৭৩ ভিউ টাইম

টিভি ও চলচ্চিত্রের দর্শকপ্রিয় মুখ অভিনেতা শামস সুমন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার মৃত্যু হয়।

শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ নামের একটি ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি।

এর আগে ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা লাভ করেন। তার সাবলীল অভিনয় এবং গম্ভীর কণ্ঠস্বর দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি দিয়েছিল।

অভিনেতার আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

আপডেট সময়: ০৯:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬