Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাত ১টা ২০ মিনিটে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের অজিহা জিম ভিলা নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫১৫ পিস ইয়াবাসহ মোঃ রাজু (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজু সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। অভিযানে তার কাছ থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সাথে মিলে সলঙ্গাসহ আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তাদের কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষ সম্প্রসারণে বিনামূল্যে পোনা বিতরণ, প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬