Dhaka ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে হাম টিকাদান কর্মসূচি ক্যাম্পেইনের উদ্বোধন করলেন,স্বাস্থ্য প্রতিমন্ত্রীঃ ডঃ এম. এ.মুহিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাম টিকাদান কর্মসূচির ক্যাম্পেইনের উদ্বোধন করেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতির কারণে এই টিকাদান ব্যাহত হয়েছিল।

২০২০ সালের পর ২০২৫-এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি হয়নি।
আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তিনি বলেন, ব্যাপক দুর্নীতির কারণে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়।

আমরা সঙ্গে সঙ্গে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ, দ্বিতীয় ধাপে পাঁচটি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো।

এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।‎‎

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার,মোছাঃমাসফিকা হোসেন, শাহজাদপুর থানার (ওসি)মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

আটোয়ারীতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনকে ঘিরে মতবিনিময় সভা

শাহজাদপুরে হাম টিকাদান কর্মসূচি ক্যাম্পেইনের উদ্বোধন করলেন,স্বাস্থ্য প্রতিমন্ত্রীঃ ডঃ এম. এ.মুহিত

আপডেট সময়: ০৫:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬