Dhaka ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিড়াল হত্যার দায়ে এক ব্যাক্তির ৬ মাসের কারাদণ্ড

পোষা বিড়াল হত্যার দায়ে রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা
আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকার পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী জাকির হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়।

এর আগে গত ২ ডিসেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। বিচার চলাকালে মোট চার জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।

গত বছরের ৫ ফেব্রুয়ারি আদালতে মামলাটি দায়ের করে পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

পরে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা।
আকবর হোসেন শিবলুকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়লেও তিনি পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তাড়াশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিড়াল হত্যার দায়ে এক ব্যাক্তির ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময়: ০৫:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬