Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতে কারও ওপর জুলুম করা হবে না : আমিনুল হক

  • Reporter Name
  • আপডেট সময়: ০৭:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১১৮ ভিউ টাইম
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, যারা ভিন্নমত পোষণ করেন বা বিরোধী মতের সমর্থক—তাদের প্রতি আমরা আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে কারও ওপর কোনো প্রকার জুলুম, নির্যাতন বা নিপীড়ন হবে না। কারণ এই সমাজে প্রত্যেক নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণভাবে বসবাস করার।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর আলুব্দী এলাকায় বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, সমাজের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, বিরোধী মত থাকতেই পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই, এই ভিন্নমতের সংস্কৃতিই প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে।
তিনি বলেন, আমি আজ থেকে আলুব্দীকে আর গ্রাম বলতে চাই না। আজ থেকে এটি ‘আলুব্দী আবাসিক এলাকা’। ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে একটি আধুনিক আবাসিক এলাকায় যে সকল সুযোগ-সুবিধা থাকা দরকার, ইনশাল্লাহ তা আলুব্দীতেও দেওয়া হবে।
ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভবিষ্যতে কারও ওপর জুলুম করা হবে না : আমিনুল হক

আপডেট সময়: ০৭:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫