Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল

  • Reporter Name
  • আপডেট সময়: ০৪:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২৩৩ ভিউ টাইম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচিত ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। সবশেষ দুই আসরে একক আধিপত্য চালিয়ে শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চলের এ ফ্র্যাঞ্চাইজি।
আগামী আসরেও ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্য নিয়ে দল সাজানোর কথাও বলেছিলেন। তবে বিপিএলের আগামী আসরে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেখা যাবে না বলে জানা গেছে।
জানা যায়, আর্থিক কারণ দেখিয়ে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান। ফরচুন বরিশাল নাম প্রত্যাহার করার বিষয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন এত অল্প সময়ে এত বড় আয়োজন করা কঠিন। আমরা ২৮ তারিখ পর্যন্ত দেখবো। এর পরও যদি তিনি বিট না করেন তাহলে আমাদের হাত-পা বাঁধা।’
যদিও এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে কেউই ফরম জমা দেয়নি। তবে আগামী আসরে দল নিবে বলে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে সাত আটটি কোম্পানি। এবারের আসরে দল নিতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১০ কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
ইফতেখার রহমান জানান, যদি কেউ ব্যাংক গ্যারান্টি দিতে না পারে তাহলেও দ্বিতীয় অপশনে যাবে বিসিবি। ব্যাংক গ্যারান্টি ছাড়া কাউকে দল দেওয়া হবে না।
তিনি বলেন, সবঠিক থাকলে ১৭ নভেম্বর হবে ড্রাফট এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে দেশের ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
ট্যাগ:
About Author Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এবারের বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল

আপডেট সময়: ০৪:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫